, || - ||

বৃষ্টিতে ভিজে বন্যার্তদের ত্রাণ পৌঁছালেন- চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জ সদর উপ‌জেলার কাওয়া‌কোলা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অসহায় প‌রিবা‌রের মাঝে ২০ কে‌জি ক‌রে চাল বিতরণ করেছেন জননন্দিত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মু‌ন্সি।

আজ বুধবার ২৮ জুন সকা‌লে বৃষ্টি ও বন্যার পানি উপেক্ষা করে বন্যাকবলিত অসহায় নিন্মআয়ের ৫০০টি প‌রিবা‌রের মা‌ঝে এই চাল বিতরণ ক‌রেন।

উল্লেখ্য, গত সাপ্তাহ থে‌কে দফায় দফায় অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কাওয়া‌কোলা ইউনিয়ন প্লাবিত হয়। এতে ইউনিয়নের অ‌ধিক আংশ গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও ত‌লি‌য়ে গি‌য়ে‌ছে।

যমুনা নদীর তীব্র ভাঙনে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের দোগাছি, হাট বয়ড়া, কাওয়াকোলা, ছোট কয়ড়া, বড় কয়ড়া, মহেশ কাংলা, গ্রামের নদীর বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে, পানিতে তলিয়ে গেছে কাঁচা-পাকা বহু সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ-কালভার্ট। সেই সঙ্গে দুর্ভোগে পড়েছে শতশত দরিদ্র নিম্ন আয়ের মানুষ।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকেলা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মু‌ন্সি বলেন, বন্যার পানি যতই বৃদ্ধি পাচ্ছে কাওয়া‌কোলা ইউনিয়ন ততই নদীর গর্ভে বিলীন হচ্ছে। জমি ও ফসল নদীর গর্ভে বিলীন হয়ে মানবতার জীবন যাপন করছে এই এলাকার মানুষ। আমার নিজস্ব অর্থায়ন ও পরিষদের পক্ষ থেকে যতটুক সম্ভব আমি প্রাণ উজাড় করে সহযোগিতা করার চেষ্টা করে যা‌চ্ছি। তি‌নি আ‌রো ব‌লেন, বন্যায় কবলিত মানুষদের মাঝে সহযোগিতার জন্য সিরাজগঞ্জের সামাজিক সংগঠনের পাশা পা‌শি শহরের ধন্যাট্য ব্যক্তিদের এগি‌য়ে আসার আহ্বান জানান।

Please follow and like us: