কুমিল্লার লাঙ্গলকোটের বেগম জামিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মেয়র একেএম মনিরুজ্জামান খান।
সহকারী শিক্ষক মোস্তফা কামাল মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য তৌহিদুর রহমান মজুমদার, হুমায়ুন কবির, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক, সাবেক সহকারী শিক্ষক আব্দুল মন্নান, দেলোয়ারা বেগম, মুস্তফা কামাল, আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
Please follow and like us: