মোঃসোহাগ হোসেন, বেনাপোল থেকেঃ- যশোর ৪৯ বিজিবির সদস্যরা বেনাপোল রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পায়ে বাধা অবস্থায় ৫০০ পিস ইয়াবা ও ব্যাগে ১৪ পিস ফেনসিডিল সহ মিতু খাতুন (২১) নামে এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে। সে যশোরের অভয়নগর উপজেলার ভূইকাড়া গ্রামের মৃত আবুল কালামের মেয়ে।
সোমবার (২২ অক্টোবর ) রাতে বেনাপোল পোর্ট থানার রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি একজন নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে নওয়াপাড়া যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার সাঈদ, হাবিলদার মোজাম্মেল, ল্যান্স নায়েক খোকন, ল্যান্স নায়েক শরীর ও সিপাহী মামুন সেখানে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও ১৪ পিস ফেনসিডিল সহ মিতু খাতুন নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার মনির হোসেন ৫০০ পিস ইয়াবা ও ১৪ পিস ফেনসিডিল সহ মিতু খাতুন নামে একজন নারী মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ও ফেনসিডিল সহ মিতুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
Please follow and like us: