, || - ||

বেনাপোল ডলার সহ পাচারকারী আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃসোহাগ হোসেন, বেনাপোল থেকেঃ-  যশোরের বেনাপোল সীমান্তে ৫০ হাজার ইউএস ডলারসহ আক্তারুল ইসলাম (৩০) নামে এক ডলার পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৪ জুলাই) দুপুরের সময় বেনাপোল পুটখালী খোলসী বাজার থেকে পুটখালী বিজিপি সদস্যরা ডলারসহ তাকে আটক করে। আটক আক্তারুল ইসলাম পুটখালী পশ্চিম পাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। বিজিবি সদস্যরা আক্তারুলের ব্যবহৃত মটরসাইকেলটি সহ আটক করেন।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ জানান, গোপন সংবাদের মাধ্যমে শনিবার পুটখালী খোলসী বাজারে অভিযান চালিয়ে আক্তারুলকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে ৫০ হাজার আমেরিকান ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের বাংলাদেশী মুদ্রা মান আনুমানিক ৪২ লাখ টাকা । আটককৃতের নামে অর্থপাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান

Please follow and like us: