মোঃসোহাগ হোসেন স্টাফ করেসপন্ডেন্ট বেনাপোল(যশোর):
বিভিন্ন পরিবহনে ভারতগামী যাত্রীদের সঙ্গে সক্ষতা করে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব মিশ্রনকারী
বোরহান শেখ(৪০) নামে অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(০৯ অক্টোবর) সকাল ৯ টায় বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে পোর্ট থানা পুলিশ তাকে আটক করে।
আটক বোরহান বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চরকান্দি গ্রামের রুস্তম শেখের ছেলে।
পুলিশ ও যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনে যাত্রীর ছদ্দ বেশে ওঠে অজ্ঞান পার্টির সদস্য বোরহান। মাঝ পথে তার পাশের সিটে বসা যাত্রীর সাথে সক্ষতা করে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব মিশিয়ে খাওয়ায়। পরে ওই যাত্রী অজ্ঞান হয়ে পড়লে সে যাত্রীর পকেট ও ব্যাগ তল্লাশী শুরু করে। এসময় পাশের সিটে বসা অনান্য যাত্রীদের সন্দেহ হলে তারা বোরহানকে ধরে ফেলে। পরে বেনাপোল পৌছে পুলিশের হাতে তুলে দেয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী
উপপরিদর্শক(এএসআই) শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক অজ্ঞান পার্টির কাছ থেকে ঘুমের ঔষধ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Please follow and like us: