যশোরের বেনাপোল থানাধীন পুটখালী ইউনিয়নের কানাই খালী খালে দেশীয় পপ্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় বাঁধ নির্মান অপসারণ ও এক জন কে ২০০০টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার(১১ আগষ্ট)সকালে শার্শা উপজেলা মৎস্য সিনিয়র অফিসার মোঃআবুল হাসান ও নির্বাহি ম্যাজিস্টেট ও সহকারি কমিশনার (ভূমি) জনাব মোঃ খোরশেদ আলম চৌধুরীর উপস্থিতে মোবাইল কোর্টে পরিচালিত হয়।
এ অভিযানে পুটখালী ইউনিয়নের বরোপোতা বাজার থেকে খলসি বাজার কানাই খালী খালে মোবাইল কোর্ট এর মাধ্যমে আড়াআড়ি ৪টি বাঁধ অপসারন করা হয়।উক্ত বাঁধ অপসরন করার সময় ১ জনকে পাওয়া গেলে তাকে ২০০০টাকা জরিমানা করা হয় এবং পাটা, জাল ইত্যাদি পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার,এসআই, রুকনুজ্জামান,মোঃ ইমরান হোসেন, উপজেলা সহকারি মৎস্য ক্ষেত্র সংশ্লিষ্ট ইউনিয়ন লিফ ও গ্রাম পুলিশ।
Please follow and like us: