যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৬০ পুরিয়া হেরোইনসহ ১জন মাদক ব্যবসায়ী, জুয়া খেলার আলামতসহ ২ জন জুয়াড়ী এবং ২ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীসহ ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মাদক ও চোরাচালান উদ্ধারের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীরা হলো, কোতয়ালী থানার চাঁচড়া গ্রামের -মৃত বাদল খাঁ’র ছেলে মুনসুর আলী (৬৩) কে (২৫০ গ্রাম গাঁজা), বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামের মৃত রুপচান এর ছেলেশাহজাহান (৪৫)কে (৬০ পুরিয়া হেরোইন) সহ গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার আলামত সহ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মাহাবুর রহমানের ছেলে সাইদুর রহমান(৩২) ও ঝিকরগাছা থানার ডুমুরিয়া গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে আইয়ুব হোসেন(৪০)কে গ্রেফতার করে মাদক ও জুয়া আইনের মামলা রুজু করা হয়েছে। এছাড়াও এসসি-৯২৩/১৪ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী সাদিপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও এসসি-৮২৪/১৭ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত কিয়ামুদ্দিন মোড়লের ছেলে সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
, || - ||
বেনাপোলে পুলিশের অভিযানে মাদকসহ ৬ আসামী আটক
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
Please follow and like us: