, || - ||

বেনাপোলে পৃথক অভিযানে গাঁজা সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ২ কেজি ৬শ’ গ্রাম গাঁজা সহ শহরন খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শহরন বেনাপোল গাজিপুর গ্রামের মনিরুল ইসলাম স্ত্রী।অপরদিকে, ভবারবের গ্রামে রনির বাড়ি অভিযান চালিয়ে ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান,মাদক পাচারের উদ্দেশ্যে এক নারী মাদক ব্যবসায়ী বেনাপোল ছোট আঁচড়া এলাকায় অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে পাকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজা সহ শহরন কে আটক করা হয়।আটক আসামির নামে মাদক আইনে মামলা ও পলাতক আসামিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us: