, || - ||

বেনাপোলে ফেনসিডিল ও ভারতীয় কসমেটিকসহ আটক ৩

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের পৃৃথক দুটি অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী ও ১৭০০ পিচ ভারতীয় কসমেটিকসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার ( ১৯ ফেব্রয়ারী) বিকালে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া মোড়স্থ হাজী বিরিয়ানী হাউজের সামনে বেনাপোল টু যশোর গামী পাকা রাস্তার উপর হতে ভারতীয় ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীরা হলেন, ঢাকার কেরানিগঞ্জের আব্দুল হাইয়ের মেয়ে ফারজানা (৩৫) ও বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের মৃত আলতাফ গাজীর ছেলে আল-আমিন গাজী (৩০) ও শাহিন হোসেনের ছেলে তুষার হোসেন (২৫) উভয় থানা বেনাপোল যশোর। অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের বটতলা মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০০ পিচ Skinshine Cream, ১২০০ পিচ Clobeta G M cream 10g সহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত জানান, আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুইটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us: