, || - ||

বেনাপোলে ভুয়া সাংবাদিক ফেন্সিডিল সহ আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
যশোরের বেনাপোলে পুটখালী সীমান্ত থেকে ৯৬ বোতল ফেন্সিডিলসহ  ডাক্তার শেখ সেলিম সাংবাদিক পরিচয়দানকারী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।
আটক সাংবাদিক পরিচয়দানকারী মাদক ব্যবসায়ী শেখ সেলিম বেনাপোল পোর্ট থানাধীন পাঠবাড়ি গ্রামের মৃত শেখ শাহজান এর ছেলে।
শনিবার (৬ই জুন) সকালে পুটখালী সীমান্ত দিয়ে বেনাপোলে আসার পথে বিজিবি মাদক ব্যবসায়ী সেলিম এর মোটরসাইকেল ও শরীর তল্লাশী করে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে।
স্থানীয় সুত্রে জানায়, বিজিবি’র হাতে ফেন্সিডিল সহ আটক ডাক্তার শেখ সেলিম দীর্ঘ দিন ধরে সাংবাদিকের পরিচয় দিয়ে মাদক ব্যবসা করে আসছে।বেনাপোলে প্রায় সাংবাদিক পরিচয়ে মাদক ব্যাবসায়ী আটক হচ্ছে।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, ফেন্সিডিলসহ শেখ সেলিম নামে এক মাদক ব্যবসায়ীকে ২১ বিজিবি মাদক আইনে মামলা দিয়ে আমাদের কাছে হস্তান্তর করে। তাকে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর হবে।
Please follow and like us: