সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বেনাপোলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এর  ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য যশোর এর কৃতিসন্তান তরিকুল ইসলামের ৬ষ্ট মৃত্যুবাষিৃকী পালিত হয়েছে। সোমবার(৪নভেম্বর) বিকাল ৪ টার সময় বেনাপোল পৌরসভার কাগজপুকুর বাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা ও বেনাপোল পৌর  কৃষক দলের আয়োজনে উপজেলা কৃষক দলের  সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জাতিয়তাবাদি যুবদলের আহবায়ক মোস্তাফিজজ্জোহা সেলিম, বিএনপি নেতা আমির আলী, কামাল হোসেন প্রমুখ। প্রধান অতিথি নুরুজ্জামান লিটন বলেন, যশোরের কৃতিসন্তান জননেতা তরিকুল ইসলাম ছিলেন একজন দক্ষ সাংগঠনিক এবং দেশ প্রেমী নেতা। তিনি শুধু যশোর নয় সারা বাংলাদেশের উন্নয়নে কাজ করে গেছেন। তার মত নেতার অনুপস্থিতী আমরা আজ অনুভব করি। তিনি ছিলেন এই জনপদের একজন অভিভাবক। তার দীর্ঘ রাজনীনৈতীক জীবনে কোন অন্যায়ের সাথে আপোষ করেনি। তিনি ছিলেন একজন সাহসী রাজনীতিবিদ।

Please follow and like us: