, || - ||

বেনাপোলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর ৩৫লক্ষ টাকার প্রতারণা মামলা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের বেনাপোলে স্বামীর কাছ থেকে নগদ টাকা, গহনা সহ ৩৫ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে স্ত্রী,শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

 

রোববার মামলাটি করেছেন বেনাপোল পোর্ট থানাধীন  খড়িডাঙ্গা গ্রামের মৃতঃ আলী কদরের ছেলে জাহাঙ্গির আলম। শার্শা উপজেলার বাগআঁচড়া বসতপুর গ্রামের স্ত্রী লাকী খাতুন ও শ্বশুর মফেজ আলী, শ্বশুড়ী রিক্তা খাতুনকে মামলায় আসামি করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম বাদীর অভিযোগের বিষয় আমলে নিয়ে বেনাপোর্ট পোর্ট থানাকে এজাহার হিসেবে গ্রহনের নির্দেশ দিয়েছেন।

 

মামলায় বাদী উল্লেখ করেন,২০১৭ সালের ১৯ জুন লাকী খাতুনের সাথে তার তিন লাখ টাকা দেনমহরে বিয়ে হয়। বিয়ের পর থেকে ২০১৯ সালের ২০ মে পর্যন্ত বাদীতার স্ত্রীকে জমি, সোনার গহনা, নগদ টাকা ও বিভিন্ন আসবাবপত্র হাতিয়ে নেন। যার মুল্য ৩৫ লাখ ৩০ হাজার ৫শ’ টাকা উল্লেখ করা হয়। এরপরও স্ত্রী আরো সম্পত্তি দাবি করে। লাকী কে তার বাবা মা উৎসাহ দেয়। একপর্যায় স্বামীকে চাপপ্রয়োগ করে। সর্বশেষ চলতি বছরের ১৬ জুন লাকী স্বামী কে তালাক নোটিশ প্রদান করেন।পরে বাদীর দেওয়া টাকা, গহনা আসবাবপত্র ফেরত চাইলে বাদীকে প্রাণ নাশের হুমকি দেয় আসামিরা।

Please follow and like us: