, || - ||

বেনাপোল আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
যশোরের বেনাপোলে সারা বিশ্বের সাথে একত্রে পালিত হলো আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২০। বেনাপোল কাস্টম হাউজে দিন ব্যাপী নেয়া হয়েছে নানা কর্মসূচি। এ দিবসে বেনাপোল কাষ্টম হাউসসহ বন্দর এলাকায় সাজানো হয়েছে বর্নিল সাজে। বিভিন্ন ব্যান্যার, ফেষ্টুনে ভরে গেছে বেনাপোল বন্দর এলাকা। এ দিনে বিশ্বের ১৮২টি দেশের সাথে ’দি ওয়াল্ড কাষ্টমস ওরগানাইজেশন’ কর্তৃক সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কাষ্টমস দিবসটি পালন করে থাকেন।
রোববার (২৬ জানুয়ারি) সকাল  সাড়ে ৮ টার সময় কাস্টম হাউস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বেনাপোল বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন হয়ে বেনাপোল কাস্টমস হাউজে এসে শেষ হয়।সেমিনারের আয়োজন করা হয়। সন্ধায় কাষ্টমস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-৮৬/১ সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপীল ও অব্যাহতি ) মো: মেফতাহ উদ্দিন খান, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান । সেমিনারে সভাপতিত্ব করবেন বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন যুগ্ম কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অতিরিক্ত কমিশনার ড. মোঃ নেয়ামুল ইসলাম।
Please follow and like us: