মোঃসোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি(যশোর)ঃ
পায়ু পথে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট থেকে শহিদুল নামে এক পাসপোর্টযাত্রীকে ১২ পিছ স্বর্নের বার সহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা।
বুধবার সকাল ১১.৩০ টার সময় কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত যাওয়ার সময় তাকে বহির্গমন থেকে তাকে আটক করে।
আটককৃত শহিদুল কিশোরগজ্ঞ জেলার আফতাব উদ্দিনের ছেলে।
কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারতে পাচারকারী পাসেপোর্ট যাত্রী মাসুদকে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস গেট থেকে আটক করা হয়। পরে তাকে জুস ও পানি পান করায়ে তার পয়ুপথ থেকে ১২পিছ স্বর্ন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৬০লাখ টাকা। এসময় তার সাথে ছিল শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন, ইন্সপেক্টর শাহজাহান সিপাই খলিল ইমাম হোসেন ও জাহাঙ্গীর হোসেন।
আটকৃত আসামিকে স্বর্ন চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।