, || - ||

বেনাপোল দিয়ে ভারত ফেরত আসা ৫ জনকে শার্শা আইসোলেশনে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত থেকে ফেরত আসা ৩৫ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর মধ্যে ৫ জনের শরীরে তাপমাত্রা বেশি থাকায় তাদের কে শার্শা উপজেলা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে ।
শনিবার(৪র এপ্রিল)দুপুর সাড়ে ১২ টার সময় তাদেরকে ইমিগ্রেশন চেকপোস্ট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র থেকে শার্শা আইসোলেশনে পাঠানো হয়। তারা ভারতে চিকিৎসা ও বেড়ানোর জন্য গিয়েছিলেন।
বেনাপোল চেকপোস্ট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের ডাক্তার জাহিদুল ইসলাম বলেন আজ দুপুরে ভারত থেকে ৩৫ বাংলাদেশি ফিরেছেন।তাদের মধ্যে ৫ জনের শরীরে তাপমাত্রা বেশি থাকায় ৫ জনকে শার্শা উপজেলা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।
Please follow and like us: