যশোরের বেনাপোল দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়া ১যুবক ও ২ যুবতীকে ২ বছর পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর)সন্ধায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।
পাচারকৃতরা হলো,যশোরের আল-আমিন বিশ্বাস (২২), নড়াইল জেলার জুতি রায় (১৯) ও মুন্সিগঞ্জ জেলার শিউলি আক্তার (২১)।
বেনাপোল বিজিবি আইসিপি ক্যাম্পের সুবেদার আরশাফ আলী জানান, ফেরত আসারা দালালের খপ্পরে পড়ে ২০১৮ সালের নভেম্বর মাসে অবৈধ পথে ভারতে যায়।সেখানে ভারতের পুলিশ সদস্যরা তাদের আটক করে এসএমএম হোম হাওড়াতে রাখে। সেখান থেকে আজ বিকালে বিএসএফ সদস্যরা তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।
Please follow and like us: