যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ৮২ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যাবসায়ী কে আটক করে।আটকৃত রয়েল (২০) বড় আঁচড়া গ্রামের লুচ্চ বাবুর এর ছেলে।
বৃহম্পতিবার(১৯ শে মার্চ) দুপুর২ টার সময় বড় আঁচড়া টার্মিনাল পাড়া মাঠের মধ্যে থেকে ৮২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাদক বহনকারীকে গ্রেফতার করা।আটকৃত মাদকব্যাবসায়ী কে মাদক আইনে মামলা দিয়ে কোর্টএ প্রেরণ করা হবে।
Please follow and like us: