, || - ||

বেনাপোল সীমান্তে ইয়াবা সহ এক মাদক পাচারকারী আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
যশোরের বেনাপোলে সীমান্ত থেকে২০পিচ ইয়াবা সহ রনি ইসলাম (২৪) এক মাদক পাচারকারী আটক।
সোমবার(২২ফেব্রুয়ারি)সন্ধার দিকে বেনাপোল বলফিল্ড এর সামনে নুরোর মটর গ্যারেজের সামনে থেকে মাদক সহ তাকে আটক করা হয়।আটকৃতরা আসামি বেনাপোল পোর্টথানাধী দিঘীরপাড় গ্রামের জয়নাল পাগলার ছেলে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,গোপন খবর আসে আটকৃত মাদক পাচারকারী ইয়াবা নিয়ে বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থান করছে।এমন সংবাদে,এস আই মফিজুর রহমান,এস আইসোহেল রানা ও এসআই ওবির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা সহ হাতেনাতে আটক করে।আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্যে আইনে মামলা নং-৩৮তাং২২/২/২১ দিয়ে কোর্টে  হাজতে প্রেরন করা হবে।
Please follow and like us: