যশোরের বেনাপোল সীমান্তে বাহাদুরপুর গ্রাম থেকে পরিত্যক্ত ভাবে ৪৮ কেজি গাঁজা ও ১০০বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার(২৩শে মার্চ)দুপুর ১২টার দিকে এসব মাদক দ্রব্য আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের মাধ্যমে এসআই শফি আহমেদ রিয়েল ও এএসআই শাহিন ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এর পাশে মাঠের মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
Please follow and like us: