যশোরের বেনাপোল সীমান্তে ভারতে পাচারের সময় পুটখালী থেকে দুই কেজি ৩৬০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণবারসহ আতিয়ার (৫৫) এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার (১৬ ডিসেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে স্বর্ণের বারসহ স্বর্ণ তাকে আটক করা হয়। আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মহর আলীর ছেলে। বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এরকম একটি গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করে।রাতে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শরীর তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা। ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান,আটকৃত পাচারকারীর বিরুদ্ধে স্বর্নপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।
, || - ||
বেনাপোল সীমান্তে থেকে ২ কোটি টাকার স্বর্ণ সহ এক পাচারকারী আটক
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
Please follow and like us: