, || - ||

বেনাপোল সীমান্তে পুলিশের হাতে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
  যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৭৭ বোতল ফেন্সিডিল সহ শফিকুল  (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারী)  সকালে দুর্গাপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটকৃত আসামী যশোর কৃষ্ণমাটি পুলের হাট গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে সীমান্তের একটি বাগানে  অবস্থান করছে।তখন বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই নাজমুল হোসেন  সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থাকা একটি ব্যাগের ভেতর ২৭৭ বোতল ফেন্সিডিল এবং ভারতীয় পণ্য পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামীর নামে মামলা দিয়ে কোর্টএ প্রেরণ করা হবে।
Please follow and like us: