যশোরের শার্শার আমড়াখালি থেকে ২৪টি স্বর্ণেরবার সহ বাকি বিল্লাহ (২৬)নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার(১৯মার্চ)বিকালে আমড়াখালি থেকে স্বর্ণ হাতে নাতে আটক করা হয়।আটকৃত আসামি বেনাপোলের বালুন্ডা গ্রামের ওহাব আলীর ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সেলিম রেজা স্বর্ণ পাচারের বিষয়টি নিশ্চিত করেন। বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল আমড়াখালি চেকপোস্ট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার সহ আটক করা হয়।আটক স্বর্ণের মূল্য ২ কোটি টাকা। স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে।
Please follow and like us: