যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৮৫ পিস মরণব্যাধি ইয়াবা সহ জিয়া সরদার(৩৪)নামে মাদক পাচারকারী কে আটক করেছে পুলিশ।
শুক্রবার(১৬সেপ্টেম্ব)দুপুর২টার দিকে পুটখালী বালুর মাঠ ব্রিজের দক্ষিন পাশ থেকে ইয়াবা সহ হাতে নাতে আটক করা হয়।আটকৃত আসামী পুটখালী গ্রামের মৃত. রুস্তম সরদারের ছেলে।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি পুটখালী বালুর মাঠ হতে মাদক ব্যাবসায়ী মাদক নিয়ে বেনাপোলের দিকে আসছে।সেকেন্ট অফিসার এস আই মাসনুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা সহ এক জনকে আটক করা হয়।আটকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টেএ পাঠানো হবে।
Please follow and like us: