সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্ত থেকে ১৮ রোহিঙ্গা আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃসোহাগ হোসেন, বেনাপোল(যশোর) থেকে: বেনাপোল সীমান্তে মায়ানমারের ১৮ মুসলিম রোহিঙ্গা নারী,পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় কোন দালালকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার(১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বাস যোগো  বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়ার পথে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে, চার নারী,চার পুরুষ ও ১০ শিশু রয়েছে।

বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত দিয়ে সোহাগ পরিবহনের একটি বাস যোগে বেশ কিছু রোহিঙ্গা নারী,শিশু যশোর অভিমুখে যাচ্ছে। পরে বিজিবি যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী  বিজিবি চেকপোষ্ট বাস তল্লাশী করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালাল চক্র পালিয়ে যায়। পরে বাসের মধ্য থেকে ১৮ নারী,পুরুষ ও শিশুকে আটক করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের আমড়াখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজান রোহীঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে বেনাপেল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক(এএসআই) জহিরুল ইসলাম  জানান,  আটকদের বিরুদ্ধে কি ব্যাবস্থা নেওয়া যায় তা উধ্বর্তন কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে।

Please follow and like us: