, || - ||

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

যশোরের বেনাপোল স্থল বন্দরে কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

 

বরিবার(১৫নভেম্বর)সকাল থেকে বাণিজ্য কার্যক্রম বন্ধ। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান,হিন্দু ধর্মালম্বীদের কালীপূজা উপলক্ষে ভারতে এক দিনের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।তবে বেনাপোল বন্দরের অভ্যান্তরে পণ্য ওঠা -নামা সচল আছে।

 

কাস্টমস কার্গো শাখার রাজস্ব কমকর্ত জানান,ভারতে কালীপূজার জন্য সে দেশে সরকারি ছুটি থাকায় আজ সকাল থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ আছে। সোমবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক ভাবেই চালু হবে।

 

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশে আটকা পড়া পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে।

Please follow and like us: