, || - ||

বেহায়া নারী প্রিয়া সাহাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে: সোহেল চৌধুরী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া নবরণী ক্লাব’র উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ সকল ধর্মের লোক মিলেমিশে বসবাস করছে। এক ধর্মের আচার অনুষ্ঠানে অন্য ধর্মের অনুসারীর আসাযাওয়া করে। বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও  অন্য ধর্মের লোকদেরকে আমরা ছাঁয়া দিয়ে রেখেছি। তিনি বলেন, সম্প্রতি আমারিকার প্রেসিডেন্টের নিকট প্রিয়া সাহা নামক বেহায়া নারী দেশ বিরুধী ষড়যন্ত্র মূলক কথা বলেছে। প্রিয়া সাহা সমগ্র বাঙ্গালী জাতীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলার মাধ্যমে প্রিয়া সাহাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখামুখি করা হবে। তিনি আরো বলেন, ষড়যন্ত্র করে লাভ হবেনা। অনেক ষড়যন্ত্র মোকাবিলা করে আজ আমরা বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছি। এসময় তিনি ছাগলনাইয়াবাসীর নিকট অনুরোধ করে বলেন, প্রিয়া সাহা কি বলেছে সেদিকে না তাকিয়ে আপনারা সকল ধর্মের লোকদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবেন। আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব। খেলাধুলা প্রসঙ্গে সোহোল চৌধুরী বলেন, মাদক মুক্ত সমাজ গড়নে খেলাধুলার বিকল্প নেই। মাদক একটি সমাজ ও দেশকে ধংসের মুখে পতিত করে। আমরা সবাই মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশ গঠনে অবদান রাখব। মাদকসেবী কিংবা মাদক ব্যবসায়ীদের আমরা ঘৃণা করি।
ছাগলনাইয়া নবরণী ক্লাব’র উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। শনিবার (২০ জুলাই) বিকেলে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টটির ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর কাউন্সিলর মাজহারুল ইসলাম মুসা’র সভাপতিত্বে ও নবরণী ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ মাহফুজুল হাছান মাহফুজ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব, ছাগলনাইয়া উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আফছারুল হাই উজ্জ্বল, ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নবরণী ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির। এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল হাসান, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, উপজেলা আ’লীগের সদস্য কফিল উদ্দি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল, উপজেলা ছাত্রলীগের সাংগনিক সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননী প্রমুখ।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ফ্রেন্ডস ওকে ক্লাব ২-০ গোল ব্যবধানে বাঁশপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
Please follow and like us: