বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের দাদা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার (রাখালদেবী) গ্রামের বাসিন্দা মোঃ তজির উদ্দীন(৮২) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে তার দাদা’র মৃত্যূর সংবাদটি নিশ্চিত করে বলেন, ‘ কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় দাদা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। আমার প্রিয় দাদা … । সারজিসের বাবা মোঃ আকতারুজ্জামান সাজু বলেন, আমার বাবা অসুস্থ অবস্থায় বার্ধক্যজনিত কারণে আজ বেলা প্রায় আড়াইটার দিকে ইন্তেকাল করেছেন। সারজিসের পারিবারিক সূত্রে জানাগেছে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১১ ঘটিকায় বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন হবে। মরহুমের আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ ধর্মপ্রাণ মুসল্লীগনকে জানাযা ও দাফন কার্যে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
, || - ||
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের দাদা’র ইন্তেকাল
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: