, || - ||

ব্যস্ত সময় পার করছে চারঘাটের দর্জিবাড়ীগুলো

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

গত বছরের করোনা মহামারীর লকডাউনের পর থেকেই, অনেকটা হাত গুটিয়ে বসেছিলেন দর্জিবাড়ীর কারিগররা। তবে ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছেন চারঘাটের দর্জি কারিগররা ।
চারঘাট বাজারসহ পাশর্^বতি সারদা বাজারের টেইলার্সের দোকানে গিয়ে দেখা যায়, কাজ নিয়ে ব্যস্ত আছেন কারিগররা। কাজের চাপে ঈদের আগে নতুন করে কাজের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন তারা।
কথা হয় চারঘাট বাজারের মা টেইলার্স মালিক মো: রিপন হোসেনের সাথে । তিনি বলেন, গত বছরের করোনা লকডাউনের পর থেকেই অনেকটা হাত গুটিয়ে বসেছিলাম। কাজের চাপ ছিল না । মানবেতর জিবন যাপন করতে হয়েছে আমাদের। তবে ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছি। আশা করছি ঈদের পরেও বেশ কিছুদিন কাজ করতে পারবো।

এদিকে সারদা বাজারের টেইলার্স কারিগরদের সাথে কথা বললে তারাও একই কথা বলেন।
অপরদিকে, চারঘাট থানা পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। করোনা মহামারীর সংক্রমন এড়াতে বিভিন্নভাবে চারঘাটবাসীকে সতর্ক করছেন । বাজারের দোকানপাট গুলোতে রেখেছেন কড়া নজরদারী।

Please follow and like us: