, || - ||

বড়পুকুরিয়াতে কুলি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের বড়পুকুরিয়াতে কয়লা খনির লোড আনলোড এর কুলি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ রুহুল আমিন।
সোমবার বিকালে বড়পুকুরিয়া খনির দক্ষিন গেটের সামনে ৭৫ জন কুলি শ্রমিকদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ,সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল,প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রজব আলী,ব্যবসায়ী কামরুল হাসান কাজল প্রমুখ।
ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব রুহুল আমিন বলেন,সাম্প্রতিক করোনা ভাইরাস সংক্রমণ রোধে হাট বাজার ব্যবস্যা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে কর্মজিবী মানুষ,এজন্য তিনি কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন।

Please follow and like us: