আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের নৌকার প্রার্থী ড. জান্নাত আরা হেনরীর পথসভা, গণসংযোগ ও প্রচার-প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৬’ডিসেম্বর) সকালে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের তালুকদার বাজার, চৌদুয়ার বিরালা, নান্দিনা কামালিয়া, ঘারাবাড়ি ঝরিলা গ্রাম সহ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পথসভা ও গণসংযোগকালে নৌকার প্রার্থী ড. জান্নাত আরা হেনরী আগামী (৭’জানুয়ারি) নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সাধারণ ভোটারদের নিকট থেকে ভোট প্রার্থনা করেন।
এসময় সিরাজগঞ্জ জেলা আ:লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আ:লীগের সদস্য মিজানুর রহমান দুদু, শামসুজ্জামান আলো, কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা আ:লীগের সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক খান, সাধারণ সম্পাদক টিএম মোস্তফা জয় সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।