নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যালয়ের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। শনিবার সকাল ১০ টায় পৌরসভার গোডাউন মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ফিতা কেটে দলীয় কার্যালয়ের নির্বাচনী প্রচারনার সূচনা করা হয়। পরে দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কাউন্সিলর হাচেন আলী, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলী প্রমুখ।
, || - ||
ভবানীগঞ্জ পৌরসভায় ওয়ার্ড আ’লীগের কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: