, || - ||

ভবানীগঞ্জ পৌরসভায় মশা নিয়ন্ত্রনে উদ্যোগ নেই কর্তৃপক্ষের

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মশা নিয়ন্ত্রনে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ফগার মেশিনের কার্যক্রম এখনও শুরু না করায় বেড়ে চলেছে মশার উপদ্রপ। দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও বিভিন্ন পৌর এলাকায় আংশিক ভাবে মশা নিধনের জন্য ফগার মেশিন সহ বিভিন্ন কার্যক্রম শুরু করা হলেও ভবানীগঞ্জ পৌর সভায় এই উদ্যোগ এখনও শুরু না হওয়ায় পৌরবাসীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী আফজাল হোসেন ও স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিন ও দন্ত চিকিৎসক জিল্লুর রহমান সহ ২০২৫ জন বাসিন্দারা জানান, ভবানীগঞ্জ বাজার সহ আশেপাশের এলাকার ড্রেনেজ ব্যবস্থা একেবারে বেহাল আবস্থা। এখানকার কোন ড্রেন দিয়েই পানি নিষ্কাশন হয় না। সব সময় ড্রেন গুলো ময়লা আবর্জনায় ভরপুর থাকে। ফলে এসব ড্রেন দিয়ে আর পানি নামে না। এসব ড্রেন এখন মশার প্রজনন ক্ষেত্রে পরিনত হয়েছে। এছাড়া এই বাজারে কোন ডাষ্টবিন নেই। ফলে যে যেখানে খুশি ময়লা আবর্জনা ফেলে গোটা এলাকা ভাগাড়ে পরিনত হয়েছে। এসব ভাগাড় এখন মশার উৎপত্তিস্থল। অথচ পৌর কর্তৃপক্ষ এসব ড্রেন সংক্ষার ও ভাড়াগ পরিস্কার করতে একেবারে নির্বিকার। এসব নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। তাই পৌরসভা এখনই মশায় ভরে যাচ্ছে। সন্ধ্যা হলেই ঝাকে ঝাকে মশা চলে আসছে বাসা বাড়িতে। এতে শিক্ষার্থীদের লেখাপড়া বিগ্নসহ শিশুরা মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া বলেন, অচিরেই আমরা ফগার মেশিনের ব্যবহার শুরু করব। এবার মেশিনের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল বলেন, মশা নিধনের জন্য আরো উন্নত ফগার মেশিন ও ওষধ আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।#

Please follow and like us: