, || - ||

ভাদেশর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মঈন উদ্দিন মিনুর আর নেই

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ^র নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মঈন উদ্দিন মিনু (৬৫) মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকাল ১১.৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। । তিনি মরহুম কুদরত আলী সাহেবের দ্বিতীয় পুত্র। বাদ এশা ফতেহখানি জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় গোরুস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে মঈন উদ্দিন মিনু সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ভাদেশ^র নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ,ভারপ্রাপ্ত ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী। তারা পৃথক শোকবার্তায় মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please follow and like us: