এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক :- ভারতীয় চ্যানেল জি-বাংলায় প্রচারিত মেগা সিরিয়াল “ভানুমতির খেল” এর এ সপ্তাহের পর্বে অভিনয় করেছেন বাংলাদেশের টাইগার রাজিব। মেগা সিরিয়ালটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত এগারোটায় শুধু মাত্র জি-বাংলার পর্দায়।
এ সম্পর্কে ডিরেক্টর আবিরা বলেন, টাইগার নামেও যেমন,কাজের বেলায়ও ঠিক তেমনি। বলতে গেলে সে পানির মত, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারন করে। ওকে একবার শুধু গল্প বুজিয়ে দিয়েছি, ব্যাস তাতেই সে গল্পের সাথে মিলে গেছে। আমি তার অভিনয়ে মুগ্ধ, যদিও এ সিরিয়ালে তার চরিত্র অল্প, তাকে দিয়ে বড় কাজ করার চিন্তা ভাবনা করছি এবং আমি মন থেকে আশীর্বাদ করছি টাইগার রাজিব বড় ও ভালো মানের অভিনেতা হবে।
E.P (নির্বাহী প্রযোজক) মধুমিতা বলেন, আমি টাইগার রাজিবের প্রথম দিনের কাজ দেখে মুগ্ধ, এই পর্বে অনেক লোকের অংশগ্রহণ ছিলো, সকলের মধ্যে টাইগার একটা চমক। আমি তার কাজ মুগ্ধ হয়ে দেখেছি। ও সত্যিই একদিন সবার মন জয় করে বড় মাপের অভিনেতা হবে। সেইদিন বেশি দুরে নয়,আমার আশীর্বাদ টাইগারের জন্য সব সময় থাকবে।
টাইগার রাজিব বলেন, S.M.A Films and Entertainment এর মাধ্যমে এই সিরিয়ালে কাজ করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ S.M.A Films & Entertainment এর সকল কর্মকর্তাদের। ধন্যবাদ জানাই ডিরেক্টর আবিরা দিদিকে যিনি মাত্র একবার শুনেছে আমার নাম। শত মানুষের মাঝেও আমার নাম ধরে ডাকতে ভুলেনি। এত ব্যাস্ততার মাঝেও আমার নামটা স্মরণ রেখেছে। ধন্যবাদ জানাই E,P মধুমিতা দিদিকে যিনি দুরে বসে শুটিং দেখেছেন আর মিষ্টি করে হাসি দিয়ে আমার মনের সাহস জুগিয়েছেন। আমি সকলের কাছে দোয়া চাই আমি যেনো কাজ দিয়ে সবার মন জয় করতে পারি ও ভালো একজন অভিনেতা হতে পারি।
Please follow and like us: