, || - ||

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দরে বাণিজ্য বন্ধ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পেট্রাপোল বন্দরের মধ্যে বন্ধ রয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। তবে এ পথে দুই দেশের মধ্যে করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক আছে।
মঙ্গলবার(২৬শে জানুয়ারী) সকাল থেকে দিনভর বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার।
বেনাপোল আমদানি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে দিনভর বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি ভারতীয় বাণিজ্যিক সংগঠনগুলো তাদেরকে জানিয়েছেন। তবে এপথে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও  বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে। আগামীকাল বুধবার থেকে পূনরায় এপথে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলবে।
এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই পার বন্দরে প্রবেশের অপেক্ষায় সহস্রাধীক পণ্যবাহী ট্রাক আটক পড়েছে।  এসব আমদানি পণ্যের মধ্যে শিল্পকলকারখানার কাচামাল,তৈরী পোশাক,কেমিকেল ও বিভিন্ন ধরনের খাদ্য দ্রব রয়েছে।  রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাট জাতদ্রব এবং মাছ।
Please follow and like us: