রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ভারতে পাচার হওয়া ৪ কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর):

ভাল কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার  হওয়া বাংলাদেশি চার কিশোরীকে দুই বছর পর বেনাপোলে ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বুধবার(০৩ অক্টোবর) বিকাল ৫ টায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ
তাদেরকে  ট্রাভেল পারমিট আইনে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে।

ইমিগ্রশন পুলিশ  আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জাষ্টিস এন্ড কেয়ার  নামে একটি এনজিও সংস্থ্যার হাতে তুলে দিয়েছেন পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।

ফেরত বাংলাদেশিরা হলেন,নড়াইলের কালিয়া উপজেলার অন্তরা(১৫),ময়মনসিংহের ইশারাগঞ্জ  উপজেলার নাসিমা আক্তার সনিয়া অরফে তানিয়া(১৭),যশোরের কতোয়ালী সদরের লিমা খাতুন(১৮) ও সাতক্ষীরার সদর এলাকার জেসমিন(১৫)।

জাষ্টিস এন্ড কেয়ারের এরিয়া  ম্যানেজার আব্দুল মুহিত  জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এদেরকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে
ভারতে নিয়ে যায়। অবৈধ ভাবে ভারতে অবস্থানের অভিযোগে  ভারতীয় পুলিশ তাদের
আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে মোম্বাইয়ের দেবনার শেল্টার হোমে তাদের ছাড়িয়ে নিজেদের জেম্মায় রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট আইনে তারা দেশে  ফেরত আসে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক(এসআই) শাহিন কিশোরীদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please follow and like us: