, || - ||

ভারতে পাচার হওয়া ৭ কিশোরকে বেনাপোলে হস্তান্তর

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
মোঃসোহাগ হোসেন, বেনাপোল  প্রতিনিধি: ভাল কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৭কিশোরকে  দেড় বছর পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে  বেনাপোলে হস্তান্তর করেছে
ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)।
মঙ্গলবার(১০ জুলাই) বিকাল ৫ টায় ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করে।
বিজিবি সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করলে সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।
ফেরত কিশোরেরা হলেন, ঢাকার আশুলিয়া উপজেলার নিরিবিলি গ্রামের মমিন মিয়ার ছেলে জহিরুল ইসলাম(১১) ও মমিন হোসেনের ছেলে জয়নাল হোসেন(১৬), নারানগঞ্জের বন্দর উপজেলার ছালে নগর গ্রামের জাকির হোসেনেরে ছেলে হাসান দেওয়ান (১৪) ও একই এলাকার বাদলের ছেলে ফয়সাল হোসেন(১২), খুলনার ফুলতলা উপজেলার পয়ইক গ্রামের টুটুল মোল্লার ছেলে ইমন মোল্লা(০৪),যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন(১৪) ও যশোরের নারানগালি গ্রামের বিলাল হোসেনের ছেলে মিজানুর(১১)।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধ্যান কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এসব শিশু কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ভারতের উত্তর ২৪ পরগনার কিশোলয় নামে একটি এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের জেম্মায় রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠায়।বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) সুজিত জানান, কিশোরদেরকে রাইটস যশোরের হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।
Please follow and like us: