, || - ||

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

ভারতের দিল্লিতে মুসলিমদের ওপর নির্যাতনসহ মসজিদ-মাদ্রাসায় আগুন দেয়ার প্রতিবাদে গাইবান্ধায় বিােভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার জুমার নামাজের পর বড় মসজিদ থেকে বিােভ মিছিলটি বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদিণ করে। এ সময় দিল্লির আক্রান্ত মুসলিম ও মসজিদে হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন মুসল্লিরা।
বিােভ মিছিলপূর্ব সমাবেশে সংগঠনের সভাপতি ঈসমাইল হোসেন বলেন, দিল্লিতে মুসলমানদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেখানে কোনো নিরাপত্তা নেই। আগুন দিয়ে মসজিদ পোড়ানো হচ্ছে। মুসলমানদের ওপর নির্যাতন চলছে। অনতিবিলম্বে এই নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করা হোক। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদাক আব্দুর মাজেদ, মিজান বিন আব্দুল্লা, আব্দুল মোতালিব প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশ থেকে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, ভারতের সাম্প্রদায়িক মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। নারী ও শিশুদের ওপরও নির্মম নির্যাতন চালানো হচ্ছে। এগুলো বন্ধ করতে বিশ্ব মুসলিম নেতাদের এগিয়ে আসতে হবে।
সাম্প্রদায়িক হামলার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপিকে দায়ী করে ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোদির আমন্ত্রণ প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে সম্প্রতি দিল্লিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

Please follow and like us: