করোনা সংক্রমণ বিস্তার রোধে আজ ভারত থেকে বিশেষ ব্যবস্থায় ফিরে আসা ৫২ বাংলাদেশি নারী,পুরুষ ও শিশুকে ১৪ দিনের জন্য যশোরের গাজির দরগা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন থেকে এসব যাত্রীদের পুলিশ ও সেনাবাহিনীর তত্বাবধানে কোয়ারেন্টাইনে নেওয়া হয়।
রোববার (১২ এপ্রিল) দুপুরে এসমস্ত বাংলাদেশিরা তাদের কাজ শেষে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে আসে। এসময় সরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনায় ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার আজিম উদ্দীন জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নতুন নির্দেশনা রয়েছে ০৬ এপ্রিল থেকে যারা ভারত হতে দেশে ফিরবে তাদের ১৪ দিন বাধ্যতা মুলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এখানে যাত্রীদের সব ধরনের দেখভাল স্বাস্থ্যকর্মীরা করবেন। এর পর থেকে যারা ভারত থেকে ফিরছেন সবাই থাকছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। বেনাপোল পৌরসভা বিয়ে বাড়ি ও যশোরের গাজির দরগা আপাতত এই দুইটা নির্ধারিত হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। এখানে যাত্রী ধারণ ক্ষামতা শেষ হলে পরবর্তীতে অনান্য স্থানে তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া হবে। গত ৬ তারিখ হতে ১২তারিখ বিকাল পর্যন্ত মোট ৩০৮ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রবেশ করেন। এর মধ্যে পরুষ ২১৯ জন ও ৮৯ জন মহিলা।সবাই প্রশাসনের নিয়ন্ত্রণে কোয়ারেন্টাইনে রয়েছে।
Please follow and like us: