মোঃ সোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধি :ভারতে ১৭ মাস জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল ১৪ তরুন। মঙ্গলবার বিকেলের সময় ভারতের বিএসএফ বেনাপোল ইমিগ্রেশন ও বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত হলো,রাজশাহী জেলার আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর,আফছার আলীর ছেলে আব্দুল হাকিম,হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন,কামাল হোসেনের ছেলে আবদুল হালিম,গোলাম নবীর ছেলে বাবু,আলাউদ্দিনের ছেলে আজিজুল হক,আলমের ছেলে জহুরুল,ফজলুর রহমানের ছেলে শহিদুল,আক্তার আলীর ছেলে ইকবাল হোসেন,আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা,আশরাফুলের ছেলে সুমন,নওশাদ আলীর ছেলে জহিরুল,আশরাফুল ইসলামের ছেলে মোমিন,আব্দুর রহমানের ছেলে ফুলাল হোসেন। এদের বয়স ১৭থেকে ২৪ বছর পর্যন্ত।
ফেরত আসা জাহাঙ্গীর হোসেন বলেন আমরা অভাব অনটনের সংসারের আয়ের জন্য ভারতের বেঙ্গালুরু প্রদেশে রাজমিস্ত্রির কাজ করতে যাই রাজশাহী বর্ডার দিয়ে পাসপোর্ট বাদে যায়। বেঙ্গালুর শহরে যাওয়ার ১ থেকে ২ মাসের ভিতর আমরা সেদেশের পুলিশের কাছে ধরা পড়ি। পরে পুলিশ আদালতের মাধ্যমে আমাদের জেল হাজতে পাঠায়। আমরা ধারওয়া সেন্ট্রাল জেলে ১৭ মাস জেল খেটে আজ দেশে ফিরেছি।দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনায়ের অনুমতি ক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদেরকে ফেরত আনা হয়।ফেরত আসাদের কে আইনী প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে দেওয়া হয়েছে,পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।
, || - ||
ভারত থেকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত আসল ১৪ তরুন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: