, || - ||

ভারত ফেরত বাংলাদেশীদের বেনাপোল পৌর বিয়ে বাড়ি কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
ভারত থেকে ফিরে আসা ৪৪ বাংলাদেশীদের কে বেনাপোল পৌর বিয়ে বাড়ি১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) দুপুর থেকে বিকালে এসমস্ত বাংলাদেশীরা চিকিৎসা,ব্যবসা ও বেড়ানোরকাজ শেষে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বেনাপোল ইমিগ্রেশনে আসে। এসময় সরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনায় ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়।
ইমিগ্রেশন সুত্রে জানায়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নতুন নির্দেশনা রয়েছে ০৬ এপ্রিল থেকে যারা ভারত হতে ফিরবেন তাদের ১৪ দিন বাধ্যতা মুলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এখানে যাত্রীদের সব ধরনের দেখভার স্বাস্থ্যকর্মীরা করবেন।
যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন বলেন,এখন থেকে যারা ভারত হতে ফিরবেন সবাইকে ১৪ দিনের জন্য বেনাপোলের পৌর বিয়ে বাড়ি ও বিভিন্ন প্রাথিষ্ঠানিক কোয়ারেন্টাইরে রাখা হবে। এখানে ভয়ের কিছু নাই। যাদেরকে রাখা হচ্ছে তারা সুস্থ্য। তবে কেউ আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করে বাইরে নিরাপদ স্থানে নেওয়া হবে।
Please follow and like us: