ময়মনসিংহের ভালুকা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব এ,বি,এম, আফরোজ খান আরিফ।
সে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই সম্প্রতি তিনি এলাকায় জনসংযোগ, সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক কার্যক্রম ও এলাকার উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করছেন।
ব্যক্তি হিসেবে পরোপকারী ,চিন্তাশীল, দানবীর ও একজন উত্তম সংগঠক হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে তার।
ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করায় রাজনীতিবিদ হিসেবে একজন পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে পুরো উপজেলাতেই খুবই পরিচিত ও সকলের প্রিয় মানুষ তিনি। ফলে এলাকার সমাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ডে আগে থেকেই নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি।
এবার উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের সকল জনসাধারণের সুখ-দুঃখকে সাথী করে পুরো ইউনিয়নের সার্বিক উন্নয়নের দায়িত্বভার গ্রহণ করতে চান তিনি।
৪নং ধীতপুর ইউনিয়নের অনেক বাসিন্দাদের সাথেই কথা হয়েছে বিষয়টি নিয়ে। তারাও চান বিগত দিনের প্রতিনিধিত্বের পরিবর্তন ও নতুন মুখের আগমন হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এ,বি,এম, আফরোজ খান আরিফের মতো পরোপকারী একজন মানুষকে।
এলাকাবাসী আরোও বলেন, এ,বি,এম আফরোজ খান আরিফের মতো পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিরা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদ এলাকার সকল বাসিন্দাদের ভাগ্যবদলসহ পুরো ইউনিয়ন পরিষদ এলাকার চিত্র পাল্টে যাবে।
এপ্রসঙ্গে এ,বি,এম আফরোজ খান আরিফের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,জনগণের কল্যান ও অগ্রগতি সাধন রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। সাধারণ মানুষের কল্যান ও মৌলিক অধিকার পুরণে সরকার সবসময়ই শতভাগ সচেতনতার পাশাপাশি প্রতিমুহূর্তেই তৎপর থাকে। মানুষের বেঁচে থাকা,বিশেষত নিরাপত্তার সাথে জীবনযাপনের নিশ্চয়তার দায়ভার অবশ্যই সরকারের। তাদের অধিকার রক্ষা এবং তা পুরণে ও জনগনকে সার্বিক সেবাদানের অঙ্গীকার নিয়েই বিভিন্ন রাজনৈতিক দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে থাকে। ফলে স্থানীয় সকল জনসাধারণের কল্যানে সরকারের করণীয় সকল দায়িত্বভার স্থানীয় জনপ্রতিনিধিদের উপরেই বর্তায়। ফলে প্রতিটি এলাকার সর্বক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের কর্মকান্ডই সরকারকে ওই এলাকার সকল জনসাধারণের নিকট আস্থার সর্বোচ্চ চুড়ায় পৌছে দেয়। ৯০ এর দশকের সাবেক ছাত্র নেতা, দলীয় সভানেত্রীর সকল কর্মসূচি বাস্তবায়নের সম্মোখ সারির নেতৃত্ব দিয়েছি যার ফলস্রুতি হিসাবে ২০০২ সালের সম্মেলনে নেত্রী আমাকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিযুক্ত করেন যা সফলভাবে উক্ত দায়িত্ব পালন করে আসছি। সেই ছোটবেলা থেকেই সাধারণ মানুষের দুঃখ দূর্দশায় আমার প্রাণ কাঁদে। এবার আমি আমার ৪নং ধীতপুর ইউনিয়নবাসীদের জন্যে কিছু করতে চাই। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তখন দল আমাকে মনোনয়ন না দিলে ইউনিয়নবাসী আমাকে স্বতন্ত্র পার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে বারবার উৎসাহ প্রদান করলেও আমি নিজে আমার রাজনৈতিক অভিভাবক স্থানীয় সাবেক সাংসদ জনাব অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ্ এমপি মহোদয়ের পরামর্শে দলের সিদ্ধান্তকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম ও প্রচার প্রচারণায় অংশ নিয়েছিলাম।
আস্থার সাথে একরকম জোর দিয়েই এ,বি,এম আফরোজ খান আরিফ আরোও বলেন, তবে এবার আমি শতভাগ আশাবাদী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় ময়মনসিংহ -১১ আসনের মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি মহোদয় রাজনৈতিক অভিভাবক এবং জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা,বিশ্ব-মানবতার মা, দেশনেত্রী,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আমাকে ৪নং ধীতপুর ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে অন্তত একটিবারের জন্যে হলেও নিজেকে প্রমাণ করার সুযোগ দিবেন।
আর এসুযোগটি শতভাগ ইতিবাচকভাবে কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দেয়ার অঙ্গীকার ও প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
Please follow and like us: