রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

ভালোবাসার আয়ু কমছে যেভাবে বুঝবেন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সত্যিকারের ভালোবাসা সৃষ্টিকর্তার কাছ থেকে আসে। একজন নারী ও পুরুষের মনের মিল ও তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ককে বলে ভালোবাসা। তবে ভালোবাসার সম্পর্কে অনেক সময় টানাপোড়ান দেখা দেয়।

তখন নিজেই বুঝতে পারবেন সম্পর্কের মধ্যে সেই ‘বিদ্যুৎ চমক’টা আর কাজ করছে না। তখন বুঝতে পারবেন ভালোসার সম্পর্কের সময় শেষ হয়ে আসছে। আর ভালোবাসার আয়ু কমছে।

সম্পর্ক-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ভালোবাসার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা গেছে। যা থেকে আপনি বুঝতে পারবেন সঙ্গী আর আপনাকে ভালোবাসে না।

১. খেয়াল করে দেখবেন আপনার কোনো কিছুর ব্যাপারেই তার আগ্রহ থাকবে না। দিনটা কেমন গেল সেই ব্যাপারে তার জানার ইচ্ছে হয় না। এই ধরনের সব কিছুই যেন তার মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে।

২. ভালোবাসা তৈরি হয়েছিল দুজনের প্রতি আকর্ষণ থেকে। দেখতে সুন্দর লাগছে’ বা এই ধরনের প্রশংসা-বাক্যগুলো আর তার মুখ থেকে আর শুনতে পারবেন না। যে শারীরিক আকর্ষণ দিয়ে শুরু হয়েছিল সম্পর্ক, সেটা আর কাজ করছে না তার মধ্যে।

৩. দুজনেই পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই সম্পর্কের রসায়নটা কাজ করছে না। তাই সম্পর্ক রক্ষায় আপনি যতই চেষ্টা করলেও তার দিক থেকে কোনো আগ্রহ কাজ করে না।

৪. সম্পর্কের প্রধান চাবিকাঠি হল যোগাযোগ। সম্পর্কে কোনো ফাঁটল থাকলে সেটা সারাতে সাহায্য করে। যোগাযোগ কমলে মনে করবেন সম্পর্কে আয়ু কমছে।

৫. ভালোবার সম্পর্ক শেষ হ্ওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে সঙ্গীর দোষ খোঁজা। দেখবেন কথায় কথায় আপনার দোষ ধরছে।

৬. সঙ্গীর জন্য কেনা ফুল নিয়ে গিয়েছেন, সে আনন্দে আপনাকে জড়িয়ে ধরেছে, কোথাও খেতে গিয়েছেন তাকে নিয়ে, তার মুখে হাসি। কিন্তু এই বিষয়গুলো আর হচ্ছে না।

৭. দেখা করতে এসে মোবাইলেই মুখ গুজে থাকছে, অন্যদের সঙ্গে ‘টেক্সট’ করে যাচ্ছে ম্যাসেঞ্জারে বা শুধুই ফেইসবুক ঘাটাঘাটি করছে।

৮. সঙ্গী বেশিরভাগ সময় আপনার সঙ্গে যোগাযোগ করতো। তবে এখন সেটা প্রায় থামতে বসেছে।

৯. কথা বলা, মানসিক কিংবা শারীরিক সব বিষয়ের কেন্দ্রবিন্দু ছিলেন আপনি। কিন্তু এখন আর সেই মনোযোগ আকর্ষণের চেষ্টা নেই।

Please follow and like us: