২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিরামপুর প্রেসক্লাব। দিবসের প্রথম প্রহরে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের বেদি দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয় । এতে একাত্বতা প্রকাশ করেন বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল।
এসময় বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিনুর আলম শাহিন, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার নুরুল হক, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম মন্ডল, কার্যনির্বাহী সদস্য মোঃ সামিউল আলম, মাহাবুর রহমান, আব্দুর রউফ, আজাহার ইমাম, সদস্য রায়হান কবির চপল, তরিকুল ইসলাম ও অন্যান্য সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: