হৃদয়ে একুশের চেতনা ধারণ করে বিনম্র শ্রদ্ধা, মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাদের সেই জ্বালানো দীপশিখাই একাত্তরে অধিক উজ্জ্বল হয়ে রূপ নিয়েছিলো স্বাধীনতায়। আর বিশ্বের বুকে জন্ম হয় বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের। তাই যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জ রাজিবপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সকালে প্রভাত ফেরী, আলোচনা সভা ও বিচিত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করছে ভাষাশহীদদের। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হাসমী বলেন, নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত করলাম। এসময়, প্রতিষ্ঠানের পরিচালক মোছা. তাহমিনা কলি, উপ-পরিচালক মোছা. আমিনা খাতুন প্রধান শিক্ষক শরিফা খাতুন, সহকারী শিক্ষক মো. ফয়সাল হোসেন, সাহেদ সেলিম, সুমন সহ শিক্ষার্থী অভিভাবগ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।