২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহিদের প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ করে মোংলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠক তারুণ্যের আলো মোংলা। ২১শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে সংগঠনের সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিল ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শেখ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষিকা অঞ্জলি রানী বিশ্বাস, সহকারী শিক্ষক পার্থ সরকার। তারুণ্যের আলো এর সভাপতি এস এম মোতাচ্ছিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুসাইন, প্রচার সম্পাদক নিয়াম খান, যুগ্ম-সম্পাদক মোল্যা আবির হোসাইন, মোঃ শুকুর ফকির, মইন খান, খানজাহান গাজী, রিয়াদ শেখ, জিহাদ শেখ, সাজিদ আল রাফি সহ প্রমুখ।
Please follow and like us: