, || - ||

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে সর্বদলীয় রাস্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব এর প্রতি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সুধীবৃন্দের পক্ষ থেকে একুশে প্রহরে শ্রদ্ধা নিবেদন করা হয়। কাজী গোলাম মাহবুবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরনদী রিপোটার্স ইউনিটি, গৌরনদী পৌর নাগরিক কমিটি, প্রথমিক শিক্ষক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে রোববার সকাল ৯টায় লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে “‘ভাষা আন্দোলন ও কাজী গোলাম মাহবুব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠি হয়। সভার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি কাজী খাদিজা আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন পৌর সভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আল আমিন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, সাবেক সভাপতি টি.এম. আলতাফ হোসেন, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাসান জাকি রিপন, ফাউন্ডেশনের সহ-সাধারন সম্পাদক কাজী সরোয়ার হোসেন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছিবরুল আশরাফ হেমায়েত, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ জামিল হোসেন, সহপ্রচার সম্পাদক মোঃ হাসান,জনপ্রিয় সংবাদ মাধ্যম বরিশাল মেট্রোর বার্তা সম্পাদক আরেফীন রিয়াদ, আওয়ামীলীগ নেতা মোঃ জলিল তালুকদার। বক্তব্য রাখেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ভাতিজা মোঃ সাইফুল ইসলাম, নাতি ওমর ফারুক রসি

Please follow and like us: