, || - ||

ভাষা সৈনিক মরহুম মোতাহার হোসেন তালুকদার যবু পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জে ২০২৩ সা‌লের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ শ‌নিবার ১৬ সে‌প্টেম্বর সকালে ভাষা সৈনিক মরহুম মোতাহার হোসেন তালুকদার যবু পরিষদের আয়োজনে, শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২শ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই সম্বর্ধনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠান‌টি ভাষা সৈনিক মরহুম মোতাহার হোসেন তালুকদার যবু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, ড. জান্নাত আরা তালুকদার হেনরীর সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন , সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল হাকিম। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন রহমান, ভাষা সৈনিক মরহুম মোতাহার হোসেন তালুকদার যবু পরিষদের, সভাপতি মনিরুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল করিম মুন্সি, সাংগঠনিক সম্পাদক, প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মরহুম মোতাহার হোসেন হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডা.আবুল হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন।

Please follow and like us: