, || - ||

ভিন্নধর্মালম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে গুইমারা জামায়াতে ইসলামীর মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

ভিন্নধর্মালম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছে,গুইমারা উপজেলা জামায়াতে ইসলামী।

২৬ এপ্রিল শনিবার  দুপুরে গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে উপজেলা আমির মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি  জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন।বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি আসনে  জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

মতবিনিময় সভায় ভিন্নধর্মালম্বীদের মধ্যে বক্তব্য রাখেন,গুইমারা উপজেলা  ত্রিপুরা কল্যান সংসদের সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা,গুইমারা কালী মন্দিরের পুরোহিত হারাধন ভট্টাচার্য, দেওয়ান পাড়াস্থ চৌধুরীপাড়া বুদ্ধ বিহারের সভাপতি আলুঅং মারমা, কেন্দ্রীয়  হরি মন্দিরের সাধারণ সম্পাদক শিবলু মজুমদার, চন্ডি মন্দিরের প্রধান উপদেষ্টা ভগিরত চন্দ্র দে বাবুল প্রমুখ।

সভায়,ভিন্নধর্মালম্বীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন,অতীতে কেউ আমাদেরকে এভাবে সম্মান করেনি,আজকে যেভাবে জামায়াতে ইসলামী করেছে।জামায়াতে ইসলামীর প্রসংশা করে  বক্তারা বলেন,আমরা যোগ্য ও সৎ ব্যক্তিদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।এই পরিবর্তন যেনো অতীতের মতো হারিয় না যায়,সেইদিকে সকলকে সতর্ক থাকতে হবে।রাষ্ট্র পরিচালনার জন্য সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। অতীতে জামায়াতের দুজন মন্ত্রী সৎ ও আদর্শের দৃষ্টান্ত স্থাপন করে  প্রমাণ করেছেন,জামায়াতে ইসলামীর কাছে রাষ্ট নিরাপদ,সম্পদ নিরাপদ,সকল মতের মানুষ নিরাপদ।দূর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত  বৈষম্যহীন মানবিক সাম্যের   বাংলাদেশ প্রতিষ্ঠায়,জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়। তাই আগামীতে  দূর্নীতিমুক্ত, কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর মানুষকে সমন্বিত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে একবার রাষ্ট ক্ষমতায় দিয়ে পরীক্ষা করার আহবান জানান অতিথিরা।

Please follow and like us: