নয়া আলো ডেস্কঃ- নিজের নামে ফেসরুকে ভূয়া অ্যাকাউন্ট দেখে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিডিতে তিনি জানিয়েছেন, তিনি ফেসবুকে কোনো অ্যাকাউন্ট খুলেননি। ফেসবুক তিনি ব্যবহার করেন না। ফলে তার নামে থাকা অ্যাকাউন্টের দায়-দায়িত্ব তিনি নেবেন না। বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাজধানীর পল্টন থানায় ডায়েরি করেন বিএনপি মহাসচিব। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে তিনি জানান, তিনি ফেসবুক না চালালেও তার ভূয়া আইডি খুলে অপপ্রচার চলছে।
Please follow and like us: